Joe Cool

De git push a producción sin sorpresas: SAST con Bandit en un pipeline de GitHub Actions

· Dev.to

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

· Prothom Alo

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন।

Visit chickenroad-game.rodeo for more information.

পরে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক আগেই মারা গেছেন।

Read full story at source

😶 Du bruit à un monde jouable

· Dev.to