Joe Cool

Here’s Where to Watch the Anthony Bourdain TV Shows and Documentary Online

· Variety

সন্ধ্যায় সারা দিনের খবর

· Prothom Alo

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মহাখালী ব্র্যাক সেন্টারে গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সংলাপে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই।
বিস্তারিত পড়ুন...

Visit saltysenoritaaz.com for more information.

বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব

অগ্রণী ব্যাংক পিএলসির চট্টগ্রামের লালদীঘি (পূর্ব) কর্পোরেট শাখা। ছবি: সংগৃহীত

ভল্টে রাখা টাকার বান্ডিলের ওপরের দিকে থাকত এক হাজার টাকার নোট। কিন্তু বান্ডিলের ভেতরে রাখা হতো ১০০ টাকার নোট। বাইরে থেকে দেখে মনে হতো, পুরো বান্ডিলেই এক হাজার টাকার নোট রয়েছে। এভাবে ভল্টে থাকা টাকার প্রকৃত পরিমাণ আড়াল করে ধাপে ধাপে সরানো হয় ৪ কোটি ৩৮ লাখ টাকা।
বিস্তারিত পড়ুন...

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতার নিষিদ্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুর ও ডোবা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব পুকুরে সাঁতার কাটা ও পানিতে নামাও নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে পরদিন সকালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটিগুলো দখল করা হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁর দেশের বিরুদ্ধে চলমান যুদ্ধ ইরান দীর্ঘায়িত করতে পারে বলে জানিয়েছেন তেহরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের এ মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
বিস্তারিত পড়ুন...

সঞ্জয়-মাধুরী থেকে অক্ষয়-শিল্পা, নব্বইয়ের দশকের বলিউডে ঝড় তুলেছিল যেসব প্রেমের গুঞ্জন

নব্বইয়ের দশকের বলিউডে ঝড় তুলেছিল যেসব প্রেমের গুঞ্জন। কোলাজ

নব্বইয়ের দশকের বলিউডকে মনে করলে চোখের সামনে ভেসে ওঠে একের পর এক তারকা—শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, সঞ্জয় দত্ত, গোবিন্দ, মাধুরী দীক্ষিত, কাজল, কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, নীলম কোঠারি, পূজা ভাট। সিনেমার পর্দায় তাঁরা যতটা আলোচিত ছিলেন, পর্দার বাইরেও ততটাই।
বিস্তারিত পড়ুন...

Read full story at source

The 7 Most Boring Movies This Century as Voted by Film Fans

· Hollywood Reporter